
দুদকে ৯০ জনের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন, তালিকায় জয়া, চঞ্চল ও শাওন
বিগত সরকারের সময়ে সুবিধা নিয়ে অবৈধ সম্পদ অর্জন এবং সেই সম্পদ ব্যবহার করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে ৯০ জনের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। রোববার, ১৩ সেপ্টেম্বর দুপুরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যরা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন জমা দেন। সংগঠনটির সভাপতি আলম আয়াসের নেতৃত্বে প্রতিনিধি দল আবেদনটি জমা দেয়। আবেদনকারী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তালিকায় থাকা ব্যক্তিরা বিগত ১৭ বছরে বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন এবং তাদের সম্পদের উৎস যাচাই করা প্রয়োজন। তাদের আরও দাবি, কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অর্জিত অর্থের অপব্যবহার হতে পারে।
নাটক পাড়ার খবর
শুটিং স্পট থেকে

ট্রলের মুখে টয়া, ‘কুফা’ তকমা দিয়ে মন্তব্যে ভাসালেন নেটিজেনরা
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের প্রথম গোলের পর মুহূর্তেই বদলে যায় ম্যাচের আবহ। মাঠে আর্জেন্টিনা এক গোলে পিছিয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় হতাশার ঢেউ। আর সেই সময়ই একটি ফেসবুক পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী

এক লাইনের পোস্টে নজর কাড়লেন কেয়া পায়েল
বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের মতো বাংলাদেশও। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। সেই তালিকায় এবার আলোচনায় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। আর্জেন্টিনার জয় এবং ফাইনালে ওঠার আনন্দ ভাগ করে নিতে নিজের ভেরিফায়েড ফেসবুক